1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

রমজানে যেভাবে চলবে প্রাথমিক বিদ্যালয়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি লাঘবে চলতি বছর ২০ রমজান পর্যন্ত ক্লাস চালু থাকবে। এ সময় পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) ডিপিই পরিচালক মনিষ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সশরীরে শ্রেণি কার্যক্রম আগামী ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। শুধুমাত্র রমজান মাসে সরাসরি শ্রেণিপাঠদান পরিচালনার জন্য নিম্নোক্ত নির্দেশনা সমূহ পালন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে বিদ্যালয়ের শ্রেণি পাঠদান সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাসসমূহ বিন্যস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।

পবিত্র রমজান মাসে বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে। প্রধান শিক্ষকরা প্রস্তুতকৃত রুটিন সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com