1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি

রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ফিরিয়ে আনতে প্রস্তুত—তারিক আজিজ সিজার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার দেখা হয়েছে

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী :  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি রাজনৈতিক উচ্ছ্বাস, ঐতিহ্য ও আন্দোলনের নতুন অঙ্গীকারে মুখর হয়ে ওঠে।

সোমবার বিকেলে রাজশাহী কলেজ হিন্দু হোস্টেল থেকে তিন শতাধিকের বেশি নেতাকর্মী মিলে র‍্যালিটি যাত্রা শুরু করে জাদুঘর মোড় হয়ে বাটারমোড় চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এ আয়োজন ছিল শুধু উৎসব নয়, বরং সংগ্রামের এক প্রতীকী ঘোষণা।

প্রায় তিন শতাধিকের বেশি নেতাকর্মীর র‍্যালির সার্বিক নেতৃত্ব দেন রাজশাহী বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের সদস্য ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিক আজিজ সিজার। তার নেতৃত্বে মিছিলে অংশ নেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সাকিউর রহমান সাকিল, বোয়ালিয়া পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা জুয়েল, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ওয়ালিউর রহমান জিকোসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে ‘গণতন্ত্র চাই’, ‘তারুণ্যের শপথ–স্বাধীনতার পথ’, ‘স্বৈরাচার নিপাত যাক’সহ নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় জনতার মাঝেও মিছিলে ছিল ব্যাপক আগ্রহ ও সমর্থনের প্রকাশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগরের সাবেক সদস্য সচিব মামুন অর রশীদ মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিসহ যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ।

র‍্যালির পূর্বে নেতৃত্ব দানকারী হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মোঃ তারিক আজিজ সিজার বলেন, রক্তের বিনিময়ে অর্জিত যে গণতন্ত্র ও ভোটাধিকার, তা আমরা হারিয়ে যেতে দিতে পারি না। প্রয়োজনে বুকের রক্ত দিতেও আমরা প্রস্তুত। যুবদলের প্রতিষ্ঠা হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, মাথা নত করার জন্য নয়। আজ এই রাজশাহীর মাটিতে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করছি—গণতন্ত্র, অধিকার ও মানুষের স্বাধীনতার প্রশ্নে কোনো আপস নেই।” তিনি আরও বলেন, “দমন-পীড়নের ভয় দেখিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। আমরা কারও বিরোধিতা করতে নয়, দেশের মানুষকে মুক্ত ভোটাধিকার ফিরিয়ে দিতে রাজপথে নেমেছি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত যুবসমাজ জানে—সময় গেলে সাধন হয় না; তাই এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার।

রাজশাহীর রাজপথে এই আয়োজন দেখিয়ে দিল—যুবদল শুধু অতীতের গৌরব স্মরণে সীমাবদ্ধ থাকতে চাইছে না, বরং আগামী দিনের রাজনীতিতে তরুণ প্রজন্মকে সামনে রেখে একটি নতুন অধ্যায় শুরু করার ডাক দিয়েছে। রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ফিরিয়ে আনার যে দৃপ্ত উচ্চারণ শোনা গেল তারিক আজিজ সিজারের কণ্ঠে, তা শুধু বক্তৃতা নয়—বরং রাজশাহীর তরুণদের এক যুগপৎ ঘোষণা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com