1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

যে কারণে কলকাতা যাচ্ছেন তারকারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঘুরে বেড়াতে কিংবা কাজের জন্য শোবিজ তারকারা বিদেশে যান। তবে একসঙ্গে যখন অনেক তারকা একই গন্তব্যে উড়াল দিলে সেটা একটু খটকা বটে! গত কয়েকদিনে দেশের বেশ কজন তারকা কলকাতায় গেছেন।

এই তালিকায় আছেন ফোকসম্রাজ্ঞী মমতাজ, জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, গায়িকা কোনাল, চিত্রনায়িকা ববিসহ অনেকে। কিন্তু কেন? হঠাৎ কী কারণে তারা সবাই কলকাতায় উড়াল দিলেন?

জানা গেছে, কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই দেশের তারকারা পশ্চিমবঙ্গে গেছেন। সেটার নাম ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’।

গত কয়েক বছর ধরে এই আয়োজনে বাংলাদেশের শিল্পীদেরও পুরস্কার দেওয়া হচ্ছে। গত বছর এই পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছিলেন ঢালিউডের কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। একইসঙ্গে পুরস্কৃত হন বাংলাদেশের সংগীতশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।

এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৯তম আসর। টেলিসিনে সোসাইটির উদ্যোগে এই আয়োজন বসছে কলকাতার রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে। সেখানে কলকাতা ও ঢাকার তারকাদের সম্মেলন ঘটবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com