1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

যেখানে হানিমুন হয়েছে শাকিব-বুবলীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৩২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাবা-মা হয়েছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান-বুবলী। আড়াই বছর আগে তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। অবশেষে ছেলেকে প্রকাশ্যেও এনেছেন তারা। পাশাপাশি শেহজাদের জন্য অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

এরপর শুটিংয়েও ফিরেছেন শাকিব-বুবলী। কিন্তু বারবার একটি বিষয় নিয়ে গুঞ্জন হয়েছে বেশ। তা হলো শাকিব-বুবলীর বিচ্ছেদ। কিংবা কোথায় হয়েছে তাদের বিয়ে হানিমুন? এসব নিয়ে দর্শক-ভক্তদের আগ্রহের যেন কোনো কমতি নেই। এতোদিন এই বিষয়ে বুবলী কিছু না বললেও সম্প্রতি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

একটি সাক্ষাৎকারে বুবলী বলেন, আসলে বিয়ের সময় এবং বিয়ের পরও কিন্তু আমাদের টানা শুটিং হয়েছে। তাই শুটিংয়ের জন্য দেশ-বিদেশের অনেক জায়গায় যাওয়া হলেও আলাদা করে হানিমুনের সময়টা আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও বের করাটা সম্ভব হচ্ছিল না। কারণ, বিয়ের পর হানিমুনের থেকেও আমাদের শুটিংয়ে শিডিউলগুলোই গুরুত্বপূর্ণ ছিল। এ জন্য গত বছর যুক্তরাষ্ট্রেই হানিমুনের ঘোরাঘুরিটা হয়েছে মূলত। তাই বলতে পারেন বিয়ের পর আমাদের হানিমুন আমেরিকায় হয়েছে।

প্রসঙ্গত, ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। বর্তমানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তারা। এ ছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com