1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

যুদ্ধবিরতির দিনেই আল আকসা মসজিদে ইসরাইলি পুলিশের হামলা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত মসজিদুল আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর চড়াও হয়েছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড, ধোঁয়া বোমা ও সরাসরি গুলি চালানোর ঘটনাও ঘটেছে। ফিলিস্তিনিরা পরে পাল্টা প্রতিরোধ করতে শুরু করলে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে অনেক ফিলিস্তিনি হামাস ও ইসরাইলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি উদযাপনে মসজিদ প্রাঙ্গণে সমবেত হওয়ার পর সেখানে সংঘর্ষ বাঁধে। ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে শুরু করে ইসরাইলি পুলিশ।

আল-জাজিরা জানায়, ‘যুদ্ধ বিরতির পর ফিলিস্তিনিরা যখন গান গাচ্ছিল ও স্লোগান দিচ্ছিল। তার পাশে থাকা ইসরায়েলি পুলিশ মসজিদ প্রাঙ্গণে আসে এবং সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে এ সময় স্টান গ্রেনেড, ধোঁয়া বোমা ও কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে ইসরাইলি পুলিশ।

তবে ইসরাইলি পুলিশ দাবি করেছে, পুলিশকে লক্ষ্য করে শতশত তরুণ পাথর ও মলোটভ ককটেল ছুঁড়তে শুরু করলে সংঘর্ষ বাঁধে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com