1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আওয়ামী লীগ!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনার দেশত্যাগের পর প্রথমে কয়েকদিন ভিডিও বার্তা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। দীর্ঘদিন ধরে তিনিও নীরব।

তবে বেশ কিছুদিন অনেকটা নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ। দলটির পেজ থেকে নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নম্বর দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘আপডেট‼️ বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ +1(917)5699327 এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি।’

তথ্য বিশ্লেষণে দেখা যায়, নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রের। অবশ্য, ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির আগের নম্বর ছিল বাংলাদেশি, ০১৩১২১১১৯৭১।

ধারণা করা হচ্ছে, দলটির কোনো নেতার নম্বর এটি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দলীয় তথ্য সমন্বয় করবেন। অথবা এমনও হতে পারে, দেশে অবস্থান করেই কেউ মার্কিন নম্বর প্রদর্শন করে কার্যক্রম চালাচ্ছেন। তবে দুটো নম্বরেই কল দিয়ে সাড়া মেলেনি।ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনার দেশত্যাগের পর প্রথমে কয়েকদিন ভিডিও বার্তা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। দীর্ঘদিন ধরে তিনিও নীরব।

তবে বেশ কিছুদিন অনেকটা নিষ্ক্রিয় থাকার পর ফের সক্রিয় হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ। দলটির পেজ থেকে নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নম্বর দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘আপডেট‼️ বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ +1(917)5699327 এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি।’

তথ্য বিশ্লেষণে দেখা যায়, নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রের। অবশ্য, ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির আগের নম্বর ছিল বাংলাদেশি, ০১৩১২১১১৯৭১।

ধারণা করা হচ্ছে, দলটির কোনো নেতার নম্বর এটি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দলীয় তথ্য সমন্বয় করবেন। অথবা এমনও হতে পারে, দেশে অবস্থান করেই কেউ মার্কিন নম্বর প্রদর্শন করে কার্যক্রম চালাচ্ছেন। তবে দুটো নম্বরেই কল দিয়ে সাড়া মেলেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com