1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাজ্য, আমিরাত সৌদি ও ফিনল্যান্ডে আশ্রয় খুঁজছেন হাসিনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চারটি দেশে রাজনৈতিক আশ্রয়ের জন্যে জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক ওয়েব পোর্টাল দ্য কনভারসেশন। শেখ হাসিনার ভারতে থাকার ব্যাপারে অব্যাহত কূটনৈতিক চাপে রয়েছে মোদি সরকার। তাই চূড়ান্ত গন্তব্য হিসেবে ভারতে থাকতে চাচ্ছেন না হাসিনা।

ভারতের দি হিন্দু পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা এখন এমন চারটি দেশে আশ্রয় নেয়ার চেষ্টা করছেন যেসব দেশে বা তার আশপাশের দেশে তার নিকটাত্মীয় পরিবারগুলো থাকে। প্রথমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করলেও দেশ দু’টি তাকে আশ্রয় দেয়ার সম্ভাবনা নাকচ করে দেয়। তবে হাসিনা হাল ছাড়েননি। ওই দুই দেশের পাশাপাশি তিনি ফিনল্যান্ড, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শেখ হাসিনাকে খুব অল্প সময়ের নোটিশে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে হয়। সেখানে একটি ‘সেফ হাউজে’ রয়েছেন তিনি। বাংলাদেশ তার পাসপোর্ট বাতিল করে দেয়ায় ভারত হাসিনাকে নিয়ে বিব্রতকর অবস্থায় আছে। ফলে হাসিনা এখন বিকল্প হিসেবে অন্যান্য দেশের সাথে আশ্রয়লাভের জন্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ভারত ছাড়লে কোথায় যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী? এ বিষয়ে ভারত সরকার পুরোপুরি নিশ্চুপ। শেখ হাসিনাকে নিয়ে তাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে পরিস্কার কিছুই বলছে না দেশটি। তবে পালিয়ে যাওয়ার পরপর যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, তার মা আপাতত কোথাও যাচ্ছেন না। কোথাও যাওয়ার জন্য আবেদনও করেননি। নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি দেশে ফিরবেন বলেও জানান জয়।

প্রশ্ন উঠেছে, ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সমীকরণটা কেমন হবে? প্রতিবেদনে বলা হয়, ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়প্রার্থীর মর্যাদা দেয়, সে ক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে। তার কারণ কোনো রাজনৈতিক আশ্রয়প্রার্থীকে ফিরিয়ে দেয়ার জন্য ভারতের কোনো বাধ্যবাধকতা থাকবে না। কিন্তু ঢাকা-দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদার করতে হাসিনা ইস্যু ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সাথে এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি এবং যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন। শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে বসবাস করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com