1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

যুক্তরাজ্যে উপনির্বাচনে ঋষি সুনাকের ভরাডুবি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যুক্তরাজ্যে দুটি জেলায় উপনির্বাচনে বড় ‘ধাক্কা’ খেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দুই আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন লেবার পার্টি নেতা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি।

শুক্রবার উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কিংসউডের হাউস অব কমন্সের আসনে জয়ী হয়েছেন লেবার পার্টির প্রার্থী ড্যামিয়েন ইগান। দেশটির কেন্দ্রের ওয়েলিংবরোক শহরের আসনটি জিতেছেন দলটির নেতা জেন কিচেন।

এপির প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালের জাতীয় নির্বাচনে এ দুই আসনে বড় ব্যবধানে জিতেছিলেন রক্ষণশীলরা। বৃহস্পতিবারের বিশেষ নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। নির্বাচনে লেবার পার্টির দু’জন নেতাকে বিজয়ী করেছেন ব্রিটিশ ভোটাররা।

জানা গেছে, গত মাসে কিংসউডের আসন ছেড়েছেন কনজারভেটিভ দলের নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ক্রিস স্কিডমোর। এদিকে যৌন অসদাচরণের অভিযোগে ওয়েলিংবরোকের সাবেক সংসদ সদস্য পিটার বোনকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com