1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম ওমর ফারুক পলক (২৩)। তিনি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ ঘটনায় তার দুই সহপাঠী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে পলককে মৃত ঘোষণা করেন।

জানা যায়, যাত্রাবাড়ীর ডেমরা রোড ভাঙা প্রেস এলাকায় মোটরসাইকেলসহ তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত জুয়েল রানা জানান, তিনি রাজধানীর নারিন্দায় থাকেন। আর পলক থাকেন কেরানীগঞ্জের জিনজিরায়। মুগদায় ‘বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটি’তে বিবিএ এর প্রথম বর্ষের ছাত্র তারা। সকালে পলকের মোটরসাইকেলে করে তারা তিনজন সহপাঠী ভার্সিটিতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।

আহত তাদের আরেক সহপাঠীর নাম পরিচয় জানা যায়নি। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বাসের ধাক্কায় আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যালে আনা হয়েছিল। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত আরেক শিক্ষার্থীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহতের খবর পাওয়া গেছে। বাসটি শনাক্ত করা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com