1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি

ময়মনসিংহ মেডিকেলে একদিনে আরো ১৬ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ময়মনসিংহের পাঁচজন ও একজন নেত্রকোনার বাসিন্দা।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ময়মনসিংহের চারজন, নেত্রকোনার তিনজন, জামালপুরের দুইজন ও শেরপুরের একজন রয়েছেন।

ডা. মুন আরো জানান, করোনা ইউনিটে রোগীর চাপ কিছুটা কমেছে। যারা ভর্তি হচ্ছেন তারা সবাই আসন পাচ্ছেন। বর্তমানে ইউনিটটিতে ৪০২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩২৯ জন। এর মধ্যে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন আইসিইউতে। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

এদিকে জেলায় নমুনা পরীক্ষা ও শনাক্তের হার দুটিই কমেছে। গত ২৪ ঘণ্টায় ৫০০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৯ দশমিক ৪০ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com