1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

ম্যাচ ও সিরিজ সেরার মুকুট তাসকিনের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৫৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ওয়ানডে অভিষেকে ভারতকে ১০৫ রানে অলআউট করার পথে মাত্র ২৮ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। তবু মুখে হাসি কিংবা ম্যাচসেরার পুরস্কার নিয়ে মাঠ ছাড়তে পারেননি এ তরুণ ডানহাতি পেসার। কেননা ২০১৪ সালের সেই ম্যাচে ৫৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল।

আট বছর আগে সেদিন জয় না পেলেও, আজ (বুধবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটাররা কোনো ভুল করেননি। যার সুবাদে তাসকিনের ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারের পর জয় নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা। জয়ের মূল নায়ক ২৬ বছর বয়সী পরিণত তাসকিন।

দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপকে একাই গুঁড়িয়ে দিয়ে মাত্র ৩৫ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তাসকিন। যার সুবাদে তার হাতেই উঠেছে আজকের ম্যাচসেরার পুরস্কার। শুধু তাই নয়, প্রথম ম্যাচেও তিন উইকেট নেওয়ার সুবাদে সিরিজসেরার পুরস্কারটিও জিতেছেন তিনি।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক মাঠে হওয়া সিরিজের প্রথম ম্যাচটিতে মাত্র ৩৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। বাংলাদেশের ৩৮ রানের জয়ে যখন প্রয়োজন ঠিক তখনই ব্রেক থ্রু এনে দিয়েছিলেন তিনি। তাই ম্যাচসেরার পুরস্কারে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন তাসকিন।

কিন্তু সেদিন ব্যাট হাতে ৬৪ বলে ৭৭ রানের অতি কার্যকরী ইনিংস খেলায় যোগ্যতর হিসেবে ম্যাচসেরার পুরস্কার ওঠে সাকিব আল হাসানের হাতে। আজ বল হাতে ২৪ রান খরচায় ২ উইকেট নিয়েছেন সাকিব। অধিনায়ক তামিম ইকবাল খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস।

কিন্তু সবাইকে ছাড়িয়ে গেছেন ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার নেওয়া তাসকিন। তাই তার হাতেই উঠেছে শুধু ওয়ানডে ক্যারিয়ার নয়, পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারেরই প্রথম ম্যাচসেরার পুরস্কার। পাশাপাশি নিজের ক্যারিয়ারে এবারই প্রথম সিরিজসেরার পুরস্কার জিতলেন তাসকিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com