1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

মৌসুমীর শেষ ইচ্ছার বিষয়ে যা বললেন ওমর সানী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন এই নায়ক। এবার মৌসুমীর শেষ ইচ্ছার বিষয়ে মুখ খুলেছেন সানী।

দিন কয়েক আগেই জীবনের শেষ সময়ের কিছু ইচ্ছার কথা প্রকাশ করেছেন মৌসুমী। আর সেটা নিয়ে চলচ্চিত্রের নির্মাতা থেকে শুরু করে ইসলামী বক্তাসহ বিভিন্ন শ্রেণির মানুষ কথা বলেছেন। রীতিমতো বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনেকে মৌসুমীর ইচ্ছার প্রতি সম্মান জানিয়েছেন। আবার মৌসুমীর কথাগুলো নিয়ে ব্যাপক সমালোচনাও করছেন নেটিজেনরা। এবার এই ইস্যুতে কথা বলেছেন মৌসুমীর স্বামী ওমর সানী।

তিনি বলেন, মৌসুমী জীবনের শেষ কিছু ইচ্ছার কথা প্রকাশ করায়, এটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে নিয়ে সমালোচনা করছেন। কেউ বলেছেন, এখনই কেন মৌসুমী সব কিছু বন্ধ করছেন না? সব কিছু ডিলিট করছেন না? তাদের কাছে আমার প্রশ্ন, এখন কেন করবেন মৌসুমী? তিনি তো বলেছেন মৃত্যুর পরের কথা। তবে মৌসুমী যা বলেছেন ভীষণ চমৎকার কথা বলেছেন।

ওমর সানী আরও বলেন, মৌসুমী বলেছেন- আমার যখন মৃত্যু হবে, তখন যেন আমার লাশটা কেউ না দেখে। ক্ষমা চেয়েছেন, সেই সঙ্গে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তার এই ইচ্ছাগুলোকে আমি স্বাগত জানাই। তবে মৌসুমীর হৃদয়ে যে ধর্মীয় অনুভূতি তৈরি হয়েছে, এটা আমি সাকসেস বলেই মনে করি।

এর আগে, মৌসুমীর লাশ না দেখার আকুতি নিয়ে নিজের মত প্রকাশ করেছেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ। এ ছাড়া মৌসুমীর হজ এবং শেষ ইচ্ছা নিয়ে কথা বলেছেন নির্মাতা মালেক আফসারী। পরে এই বিষয়ে কথা বলেন ইসলামি গবেষক ড. মিজানুর রহমান আজহারীও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com