1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

মৌসুমীর ফিগার নিয়েও বাজে মন্তব্য করেছিলেন ড. মুরাদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বর্তমানে টক অব দ্য কান্ট্রি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান। চিত্রনায়িকা মাহিয়া মাহিকে মোবাইল কলে অকথ্য ভাষায় গালাগাল এবং জোর করে তুলে আনার হুমকির ঘটনায় ফেঁসে গেছেন তিনি। সেখানে তিনি মাহিকে দ্রুত দেখা করতে বলে ধর্ষণের হুমকি ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন।

এ ঘটনায় গতকাল ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরেই নিজ দফতরে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

এদিকে সামাজিক মাধ্যমে ডা. মুরাদ হাসানের আরও কিছু বিতর্কিত বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। এরমধ্যে একটি ভিডিও ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়িকা মৌসুমীকে ঘিরে।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে মৌসুমীকে উদ্দেশ্য করে ডা. মুরাদ বলেন, ‘কেয়ামত থেকে কেয়ামত-অসাধারণ একটি ছবি। সুপার-ডুপার হিট। মৌসুমী এখনও অভিনয় করছেন। সবই ভালো, শুধু ওয়েটটা কমাতে হবে। ফিল্মে যারা অভিনয় করবেন, তাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি, ওয়েটটার দিকে নজর রাখবেন।’

জানা যায়, গত অক্টোবরের শেষ সপ্তাহে ‘স্বপ্নের রাজকুমার’ সিনেমার মহরতে উপস্থিত ছিলেন ডা. মুরাদ হাসান। সেখানেই তিনি মৌসুমীকে নিয়ে ওই কটূ মন্তব্য করেন।

গত ৩০ নভেম্বর ‘ময়ূরাক্ষী’সিনেমার মহরতে গিয়ে আবারও মৌসুমীকে নিয়ে অশালীন মন্তব্য করেন তিনি। বলেন, “এর আগে মৌসুমীকে নিয়ে কথা বলেছিলাম। অনেকেই মাইন্ড করেছেন। মৌসুমীকে টার্গেট করে বলেছি, তা তো নয়। আমি সবাইকে বলেছি। একজন নায়িকার ওয়েট কন্ট্রোল করতে হবে। নায়িকার ভূমিকায় কেউ যদি এমন ‘মোটাসোটা’ হয়, এতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com