1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার।

মৌলভীবাজারের জুড়ীতে – মৃৎশিল্পীরা প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার: জেলার জুড়ীতে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তায় প্রতিমা তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছে মৃৎশিল্পীরা। এখন তাদের দম ফেলার সময় নেই। গত বুধবার (২ অক্টোবর) মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দেবী দুর্গার আগমনী বার্তা। দুর্গাপূজার দিন গণনা মহালয়ার দিন থেকেই শুরু হয়। এই শারদীয় দুর্গা উৎসব শুরু হবে আগামী বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে। এই উৎসবকে কেন্দ্র করে প্রতিমা শিল্পীরা কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে রাতভর চলমান প্রতিমা তৈরীর কাজ। নিখুঁত হাতের কারুকার্য দিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তৈরী করছে প্রতিমা। পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন ব্যস্ত হয়ে পড়ছে জুড়ীতে প্রতিমা তৈরী শিল্পীরা। উপজেলার একাধিক মনড-পে গিয়ে দেখা যায়, সেখানে প্রতিমা তৈরীর কারিগরদের তারা কাঠ, বাঁশ, সুতা, খড়, কাদামাটিসহ প্রতিমা তৈরীর উপকরণ দিয়ে তাদের নিখুঁত হাতের কারুকার্যে তৈরী করছে প্রতিমা উল্লেখ্য রংঘের কাজও চলমান। তাছাড়া আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। তাই সময় ঘনিয়ে আসায় কাজের চাপ অনেকটাই বেড়ে গেছে এরজন্য সারাদিন কাজ করার পরে রাতেও কাজ করতে হচ্ছে তাদের, মৃৎশিল্পী আচার্য বলেন আমাদের কাজ করতে খুবই আনন্দ হয়। জুড়ী উপজেলা পূজা উদযাপন কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি বিমল চন্দ্র মোদক জানান, এবার আমরা আলোকসজ্জাসহ শান্তিপূর্ণভাবে নানা ধরনের আয়োজনে পূজা সম্পন্ন হবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে উপজেলা মধ্যে সর্বজনীন ৬৪ টি, ব্যক্তিগত ৩ টিসহ মোট ৬৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মাধ্যমে দুর্গোৎসবের শুরু এবং (১৩ অক্টোবর) বিজয়া দশমী পুজায় বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com