1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি

মোল্লাকান্দিতে আবারও দুই গ্রুপের সংঘর্ষ একজন গুলিবদ্ধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

মোহাম্মদ তিতুমীর বেপারী(মুন্সিগঞ্জ প্রতিনিধি) মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। এর আগে গত ১০ নভেম্বর সংঘর্ষে আরিফ মীর (৩৮) ও রায়হান খান (২২) নামের দুইজন নিহত হন।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুলিতে গুরুতর আহত নাজাত মোল্লা (১৭) নামের ওই কিশোরকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
গুলিবিদ্ধ নাজাত মোল্লা সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের দুইখ্যা মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকালে মাকহাটি, কংসপুরা ও আশুরান এলাকায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান গ্রুপের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এসময় অস্ত্র নিয়ে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটে।
আহত কিশোরের দাবি, স্কুলমাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ অন্ধকার থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি তার কোমরে লাগে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা সে দেখতে পায়নি।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com