1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

মোবাইলে প্রেম, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮১ বার দেখা হয়েছে

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তাদের আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পশ্চিম হুগলিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মিরাজুল ইসলাম মিরাজ (১৯), একই গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে অপু (২৬) ও মৃত বারেক মিয়ার ছেলে মোখলেছ (২৫)।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর মিরাজের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে মিরাজকে কিশোরী জানান, জন্ম নিবন্ধনে বয়স কম থাকায় চাকরির সুযোগ পাচ্ছেন না তিনি। এ অবস্থায় জন্ম নিবন্ধনে বয়স সংশোধন করে কিশোরীকে চাকরি দেয়ার প্রলোভন দেখান তিনি। এতে রাজি হয়ে সোমবার বিকেলে মিরাজের সঙ্গে দেখা করতে আসেন ভুক্তভোগী কিশোরী। পরে মিরাজ ও তার পাঁচ সহযোগীরা নির্জন স্থানে নিয়ে ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে। পরে অচেতন অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির পশ্চিম হুগলিয়া এলাকায় ঝোঁপঝাড়ের পাশে ফেলে রেখে যায়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। পরে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়। পরে বিকেলে ৩ নং আমলি আদালতের বিচারিক হাকিম এসএম আলাউদ্দিন মাহমুদ গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদেরও গ্রেপ্তার করতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com