1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন।

মোদিবিরোধী বিক্ষোভে গ্রেফতার আলেমদের মুক্তি চাইলেন জাফরুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বিবেচনায় ও মানবিক কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীবিরোধী বিক্ষোভে গ্রেফতার হওয়া আলেমদের মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।

জাফরুল্লাহ বলেন, গত বছর ২৬ মার্চ স্বাধীনতা সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কয়েকটি ইসলামি ও রাজনৈতিক সংগঠন। সেই কর্মসূচি পালন করায় সারাদেশ থেকে ২০০ শতাধিকেরও বেশি আলেমসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বহু নেতাকর্মীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনা ঘটেছে এক বছরের ওপর হতে চলছে। এই সময়ের মধ্যে কিছু সংখ্যক ছাত্র ও যুবকদের মুক্তি দিলেও আলেম-ওলামাদের মুক্তি দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, আলেম-ওলামারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে কোনো প্রতিবাদ করেননি। তারা ভারতের গুজরাট সহিংসতা, বাবরি মসজিদ ইস্যুর পাশাপাশি ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন প্রতিবাদে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করেন।

জাফরুল্লাহর মতে আলেম-ওলামা ও রাজনৈতিক দলগুলোর সেদিনের বিরোধিতা ছিল গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। সরকার ভারতকে খুশি করতে অন্যায়ভাবে আলেমদের মুক্তি দিচ্ছে না। একটি স্বাধীন দেশ এভাবে চলতে পারে না।

আলেমদের পরিবারের সদস্যরা না খেয়ে অর্থাভাবে দিনযাপন করছেন উল্লেখ করে তিনি বলেন, আমি আশাকরি, ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তার বিশেষ ক্ষমতাবলে নরেন্দ্র মোদীবিরোধী আন্দোলনে গ্রেফতার হওয়া আলেম ও নিরিহ মানুষদের মুক্তির ব্যবস্থা করবেন।

এসময় তিনি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে আর ঈদের দিন বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করতে প্রধানমন্ত্রীকে আহ্বান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com