1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

মোরছালিনকে নিয়েই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ডাক পেয়েছেন মোরসালিন। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শেষে দল চূড়ান্ত করেছেন বাংলাদেশ কোচ কাবরেরা। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে শুক্রবার রাতেই মেলবোর্নের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল।

২৩ সদস্যের এই দল থেকে বাদ পড়েছেন মতিন মিয়া। তার বদলি হিসেবে দলে এসেছেন মোরসালিন। ৩০ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন গোলকিপার মাহফুজ হাসান, রক্ষণভাগের রিয়াদুল হাসান ও আলমগীর মোল্লা। এছাড়াও মূল দলে জায়গা পাননি চন্দন রায়, দিপক রায়, রহিম উদ্দিন ও আরমান ফয়সাল।

মালদ্বীপের বিপক্ষে ম্যাচে অভিষেক হওয়া মিতুল মারমাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাচ্ছেন কোচ। নতুনদের মধ্যে মিডফিল্ডার জায়েদ, শাকিল, হাসান মুরাদরাও থাকছেন অস্ট্রেলিয়া সফরের দলে। আগামীর জন্য কোচ এই তরুণদের ওপর ভরসা রাখতে চান।

অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ দল

গোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন, মেহেদী হাসান।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সাদ উদ্দিন, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও হাসান মুরাদ।

মিডফিল্ডার: সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, রবিউল হাসান ও জায়েদ আহমেদ।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, মজিবর রহমান ও শেখ মোরসালিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com