1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

মেসি ম্যাজিকে এগিয়ে গেল আর্জেন্টিনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট রাউন্ডের শেষ ষোলোর ম্যাচের একাদশে নেই অ্যানহেল ডি মারিয়া। ফলে ম্যাচের কিছুটা উত্তাপ ছিল না। তবে দুর্দান্ত এক গোল করলেন লিওনেল মেসি। ফলে ১-০ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

পোল্যান্ডের বিপক্ষের একাদশ থেকে কেবল একটি পরিবর্তন নিয়ে আজকের একাদশ সাজিয়েছেন স্কালোনি। চোটের কারণে আজকে দলে নেই ডি মারিয়া। এ ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে যেতে চায় আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

এর আগেও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল লাতিন দলটি। এবার আরেকবার। তার আগে পরিসংখ্যানের দিকে চোখ বুলালে দেখা যায়, দুদলের মধ্যে আর্জেন্টিনাই এগিয়ে। বিস্তারিত জেনে নেওয়া যাক।

কাতার বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। তবে সৌদি আরবের কাছে হারার পর অনেকেই তাদের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু পরের দুই ম্যাচে দুর্দান্ত প্রতাপে ঘুরেরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। শেষ ষোলোর লড়াইয়ে আজ তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

অতীত ইতিহাস বলছে, ফুটবলে এই দুদল আগে মুখোমুখি হয়েছে মোটে ৭ বার। যেখানে আলবিসেলেস্তেদের ৫ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় মাত্র এক ম্যাচে। বাকি একটি ম্যাচ ড্র হয়েছিল।

দুদলের সবশেষ ম্যাচটি হয়েছে ২০০৭ সালে। যেখানে ১-০ গোলে জয়লাভ করে লাতিন আমেরিকার দেশটি। মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বড় ব্যবধানে জয়টি অস্ট্রেলিয়ার।

১৯৮৮ সালে প্রথম দেখায় ৪-১ গোলের ব্যবধানে জিতেছিল ওশেনিয়া অঞ্চলের দেশটি। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টি ২০০৫ সালে, ৪-২ গোলে।

আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ৭ বারের দেখায় সবচেয়ে বেশি গোল করেছে লিওনেল মেসির দেশ। তাদের ১৫ গোলের বিপরীতে অস্ট্রেলিয়ার গোল ৭টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com