1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পুরো মধ্যপ্রাচ্য দখলেও সমস্যা নেই’—মন্তব্যে বিতর্কে মার্কিন রাষ্ট্রদূত Mike Huckabee ইফতার বিতরণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত আমিনুল হকের , ধাপে ধাপে উন্নয়ন বাস্তবায়নের ঘোষণা ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন : রয়টার্স বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি: ‘জুলাই সনদ’ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, মব কালচার পরিহারের আহ্বান তেজগাঁওয়ে প্রথম কার্যদিবস: প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান, স্বর্ণচাঁপা রোপণ ও দোয়া এবার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চাইবেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাল বিএমএসএফ *বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো* বরই–ফুলকপিতে মন্ত্রীকে ব্যতিক্রমী বরণ: কুমিল্লার মাঠে কৃষিবান্ধব বার্তা

মেট্রোরেলের প্রথম যাত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৮৮ বার দেখা হয়েছে

মেট্রোরেলের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানান হয়েছে।

সূত্র জানায়, ২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দুই হাজার অতিথি উপস্থিত থাকবেন বলা আশা করা হচ্ছে। উদ্বোধনের দিনই প্রথম টিকেট কেটে মেট্রোরেলে চড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, রোববার (১৮ ডিসেম্বর) জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকার প্রতিনিধি, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পরামর্শকদের সঙ্গে বৈঠক হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর দিন অর্থাৎ ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেলে চড়তে পারবেন সাধারণ যাত্রীরা। প্রথমদিকে, দৈনিক চার ঘণ্টা করে মেট্রোরেল চলবে। প্রথমদিকে দিনের কোন চার ঘণ্টা মেট্রোরেল চলবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি। তবে যাত্রীর চাপ মাথায় রেখেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেলে চলাচলের জন্য জনসাধারণের সচেতনতার দরকার আছে। দরজা খোলা, টিকেট কাটার বিষয়গুলোর জন্য কিছুটা সময় দিতে হবে। তাই শুরুতে ট্রেন চলাচলের সময় ও যাত্রীসংখ্যা সীমিত হবে।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশেও উদ্বোধনের পর শুরুতে কয়েক মাস কম যাত্রী পরিবহন করা হয়। ২ থেকে ৩ মাস পর থেকে শতভাগ যাত্রী পরিবহন করা হবে।

এদিকে, মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া হবে ৬০ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com