1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

মৃত ডাক্তারকেও বদলি করল স্বাস্থ্য মন্ত্রণালয়!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কভিড-১৯ মোকাবিলা করতে এক প্রায় সাতমাস আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত চিকিৎসককে পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃত ওই চিকিৎসকের নাম ডা. জীবেশ কুমার প্রামাণিক। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমারকে বগুড়ায় ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে পদায়ন করা হয়েছে।

গতকাল সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ৪৩জন চিকিৎসককে বগুড়ার ২৫০ শয্যা বিশিষ্ঠ জেলা হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়। এই প্রজ্ঞাপনের ১৫ নম্বর ক্রমিকে ডা. জীবেশ কুমার প্রমাণিকের নাম রয়েছে।

জানা গেছে, ডা. জীবেশ কুমার প্রমাণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হন। চলতি বছরের ৬ জানুয়ারি তিনি ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত বগুড়া মেডিক্যাল কলেজের ডাক্তার জীবেশ কুমারকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারযোগে বগুড়া হতে ঢাকায় স্থানান্তর করা হয়। ডাক্তার জীবেশ কুমার বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়েছিলো।

নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক জানান, ডা. জীবেশ কুমার মারা যাওয়ার ঘটনাটি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সকলেই জানেন। তারপরেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন তার নাম এলো।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন আমরা হাতে পেয়েছি। সেখানে একজন মৃত চিকিৎসকের নাম রয়েছে। আমরা বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি।

ডা. জীবেশ রাজশাহী মেডিক্যাল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ২২তম বিসিএস ক্যাডারের (স্বাস্থ্য) কর্মকর্তা ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com