1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

মূল্যবৃদ্ধির কারণে মানুষ ভাত-তরকারির বিকল্প খুঁজছে : রিজভী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে মানুষ এখন ভাত ও তরকারির বিকল্প খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক আলোচনায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে আগের ৫ টাকার রুটি এখন ১০ টাকা, কলা ১০ টাকা। এসব হলো দুর্ভিক্ষের লক্ষণ। ভরা মৌসুমেও পণ্যের দাম বেড়েছে। এটা যে কৃত্রিমভাবে করা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

তিনি বলেন, মানুষের মনে উৎসব পালনের আনন্দ নেই। আমাদের নতুন এক প্রেক্ষাপটে শবেবরাত পালন করতে হচ্ছে। দেশে দুঃসহ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা হয়েছে। এখানে কোনকিছু স্বাভাবিক নয়। এখন জাতি-গোষ্ঠী ভেদে উৎসব পালন করতে গেলেও ভয় হয়।

বিএনপির এই নেতা বলেন, সরকারদলীয় লোকদের লুটপাটের লাইসেন্স দেওয়া হয়েছে। এ কারণে বাজারে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। হাট-ঘাট, বাজার-বন্দর সবই সরকারের লোকজনের সিন্ডিকেটের কবলে। শেখ হাসিনা তাদেরকে ছেড়ে দিয়েছেন।

রিজভী আরও বলেন, বাজার নিয়ন্ত্রণ করার কোনো উদ্যোগ নেই। সরকারি কর্মকর্তারা এসি রুমে বসে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। অন্যদিকে দেশে গরিব মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এ জন্য দায়ী অবৈধ সরকার ও মন্ত্রীরা। সরকার মানুষের ভাত-তরকারি কেড়ে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com