1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জিএল গ্রীন ওয়েল ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে পরিবেশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে একটি তেল শোধনাগারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার বাঙ্গারা বাজার থানার পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের জয়নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অনুমোদন ও ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত ওই কারখানায় জাহাজের পোড়া তেল ব্যবহার করে তেল শোধনের কাজ চলছিল। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনার দায়ে মেসার্স জিএল গ্রীন ওয়েল ফ্যাক্টরিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান। এ সময় তাকে সহযোগিতা করেন পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকলাল দেবনাথ ও বাঙ্গারা বাজার থানার পুলিশ সদস্যরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ দূষণকারী ও অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে পরিবেশ রক্ষা হবে, কৃষি সুরক্ষিত থাকবে এবং দূষণ কার্যক্রম বন্ধ হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com