1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

মুরগি ভেঙেছে গ্লাস-প্লেট, বসছে শালিস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কুমিল্লার চান্দিনায় দোকানে মুরগি ঢুকে রাতভর ভেঙেছে ৬০ হাজার টাকার গ্লাস প্লেট। এনিয়ে বসছে শালিস।

দেকানির অভিযোগ উদ্দেশ্যমূলক মুরগি প্রবেশ করিয়ে এই সিরামিকের মালামাল ভেঙেছে। এমন ঘটনা ঘটেছে চান্দিনা উপজেলার সদরের পশ্চিম বাজারে। বৃহস্পতিবার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়।

দোকানের মালিক বাসু দেব বলেন, প্রতিদিনের মত তালা খুলে নিজের ক্রোকারিজের দোকানে প্রবেশ করি। দোকান খুলেই চোখ ছনাবড়া। পুরো দোকান লণ্ডভণ্ড। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা প্লেট, গ্লাসসহ নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র। একটি মুরগি লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মুরগিটিকে আটক করি।
তিনি আরো বলেন, দোকানের মালিকানা নিয়ে একটি পক্ষের সাথে দ্বন্দ্ব রয়েছে। ব্যবসা বন্ধ করতে না পেরে মুরগি দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। এই মুরগির তাণ্ডবে অন্তত ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্রোকারিজ মালিক সমিতির কাছে বিচার চেয়েছি।

এদিকে মালিক পক্ষের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তারা রিসিভ করেননি। অপরদিকে ওই দোকানের পাশের এক ব্যবসায়ী বলেন, বাসু দেব নিয়মিত ভাড়া পরিশোধ করেন না। এ নিয়ে মালিক পক্ষের সাথে দ্বন্দ্ব আছে। বাসা ও দোকান পাশাপাশি। দোকানের ফাঁক দিয়ে মুরগি প্রবেশ করছে। এটি উদ্দেশ্যমূলক নাও হতে পারে।

চান্দিনা বাজারের ক্রোকারিজ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুমুর রহমান জানান, মালিক ও দোকানদারের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এ নিয়ে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। মুরগির ঘটনাটি সন্দেহজনক। মালিক ও দোকানিকে নিয়ে শালিসে বসবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com