1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

মুম্বাইয়ের ব্যাটিং তাণ্ডব, হায়দরাবাদের লক্ষ্য ২৩৬

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্লে-অফের আশা কার্যত শেষ। তবে কাগজে-কলমে সম্ভাবনা টিকে রয়েছে। আজ (শুক্রবার) সানরাইজার্স হায়দরাবাদকে ১৭১ রানের বড় ব্যবধানে হারাতে পারলে কলকাতা নাইট রাইডার্সকে পেছনে ফেলে সেরা চারে নাম লেখাবে মুম্বাই ইন্ডিয়ানস।

অসাধ্য সাধনের কথা মাথায় রেখেই যেন দানবীয় ব্যাটিং করলেন ইশান কিশান আর সূর্যকুমার যাদব। আবুধাবিতে তাদের বিধ্বংসী দুই ইনিংসে ভর করে ৯ উইকেটে ২৩৫ রানের পাহাড় গড়েছে মুম্বাই।

ইশান কিশান ৩২ বলে খেলেছেন ৮৪ রানের ইনিংস, যাতে ১১টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা হাঁকান এই ব্যাটসম্যান। এরপর প্রায় একইরকম তাণ্ডব চালিয়েছেন সূর্যকুমার। ৪০ বলে ১৩ চার আর ৩ ছক্কায় ৮২ রান করে আউট হন তিনি।

শেষের দিকে অবশ্য বেশ কয়েকটি উইকেট তুলে নেয় হায়দরাবাদ। কিন্তু মুম্বাইয়ের রানের গতি তাতে থামেনি।

৪টি উইকেট শিকার করেন জেসন হোল্ডার। কিন্তু ৪ ওভারে ৫২ রান খরচ করেন ক্যারিবীয় এই পেসার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com