1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

মুমূর্ষু রোগিকে ফেলে গেলো স্বজনরা, বাঁচালো পুলিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফরিদপুর পুলিশের কাছে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে একটি ফোন আসে। জানানো হয়, সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ফতেপুর গ্রামে রাস্তার পাশের বাঁশঝাড়ে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে ফেলে রাখা হয়েছে।

ফোন পাওয়ার পরই সেখানে ছুটে যান কোতোয়ালি থানার ওসি এমএ জলিলসহ পুলিশের একটি দল। রাতেই সেই মুমূর্ষু ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় ওষুধ কিনে দেওয়া হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি এমএ জলিল বলেন, রাত দেড়টার দিকে ৯৯৯-এ একটি ফোন আসে কোতোয়ালি থানায়। ফোনে জানানো হয়, এক ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে এনে বাঁশবাগানে ফেলে গেছে কয়েক ব্যক্তি। এ সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে কাতরাতে দেখি। পরে সেই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।

তিনি বলেন, উদ্ধারকৃত ব্যক্তি মারাত্মকভাবে অসুস্থ এবং ঠিকমতো কথা বলতে পারছেন না। তবে তার নাম তোতা মিয়া বলে জানতে পেরেছি। কারা তাকে ফেলে গেছে এবং তার পরিচয়ই বা কি তা জানার চেষ্টা চলছে।

ওসি বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির কোমরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, আগুনে পুড়ে কিংবা বিদ্যুতের তারে জড়িয়ে সে আহত হয়েছে। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে কিংবা হাসপাতালে না নিয়ে অমানবিক আচরণ করেছে।

পুলিশের পক্ষ থেকে আমরা এ ধরনের অমানবিক ও বিবেকহীন কাজের ধিক্কার জানাই। যারাই এ ধরনের অমানবিক ও বর্বরোচিত কাজের সঙ্গে জড়িত সেসব কুলাঙ্গারদের বিরুদ্ধে অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com