1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতের নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. হাসানুজ্জামান আদালতে চার্জশিট জমা দিয়েছেন।

চার্জশিটে বলা হয়েছে, আসামি কাজী ইব্রাহিম নিজের বিভিন্ন ওয়াজ মাহফিল ও খুতবায় মিথ্যা, উসকানিমূলক ও ভীতিপ্রদর্শন সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করেছেন। জিজ্ঞাসাবাদে এ বিষয়ে কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এ ছাড়া ভিডিওগুলোতে প্রচারিত বক্তব্য তার নিজের বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি।

চার্জশিটে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভীতি প্রদর্শনমূলক ভিডিও প্রচার ও প্রকাশের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫, ৩১ ও ৩৫ ধারায় অপরাধ করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর ভোরে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে আটক হন কাজী ইব্রাহিম। এর আগে ২৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে প্রতারণা মামলা করেন এক ব্যক্তি। এ ছাড়া তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গোয়েন্দা পুলিশ। দু’দিনের রিমান্ড শেষে তাকে ওই বছর কারাগারে পাঠানো হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি তাকে ফারুকী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৯টার দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে দুর্বৃত্তরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com