1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

জি কে রাকিব : কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মুফতি আমীর হামজার নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৫ মে) বিকেলে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আয়োজিত জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।

জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার।

প্রার্থী ঘোষণা করে মোবারক হোসেন বলেন, “এই আসনের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী দেশের প্রায় সব সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা সম্পন্ন করেছে।”

তিনি আরও বলেন, “বিচার ও সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না জামায়াত। আমরা ২০১৮ বা ২০২৪ সালের মতো নির্বাচনের পুনরাবৃত্তি দেখতে চাই না। কেয়ারটেকার সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার।”

মুফতি আমীর হামজাকে “আন্তর্জাতিকভাবে পরিচিত প্রার্থী” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “তাঁর প্রার্থিতা প্রচারে নেতাকর্মীদের জন্য সুবিধাজনক হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া শহর আমির এনামুল হক এবং ছাত্রশিবিরের শহর সভাপতি সেলিম রেজাসহ আরও অনেকে।

উল্লেখ্য, কুষ্টিয়া-৩ আসনে পূর্বে সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, যিনি নৌকা প্রতীক নিয়ে দুইবার এ আসন থেকে নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com