1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’—জার্মান চ্যান্সেলর Friedrich Merz এর মন্তব্য ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

মুন্সিগঞ্জ–২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ডা. আশিক মাহমুদ মিতুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩০১ বার দেখা হয়েছে

বেপারী মোহাম্মদ তিতুমীর, মুন্সিগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ–২ (টঙ্গীবাড়ী–লৌহজং) আসনে বৃহত্তর সুন্নি জোটের অন্যতম শরিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন টঙ্গীবাড়ী উপজেলার রংমেহার গ্রামের কৃতি সন্তান ডা. আশিক মাহমুদ মিতুল। তিনি চেয়ার প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ডা. আশিক মাহমুদ মিতুল দীর্ঘদিন ধরে তাঁর নির্বাচনী এলাকায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত থেকে গরিব ও দুস্থ মানুষের মাঝে নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। মানবিক চিকিৎসক হিসেবে এলাকায় তিনি ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
শিক্ষাজীবনে তিনি ২০০৪ সালে সোনারং বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি এবং ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জনস্বাস্থ্য (পাবলিক হেলথ) বিষয়ে উচ্চতর ডিগ্রির প্রশিক্ষণ ও অধ্যয়নে নিয়োজিত আছেন।
তার পিতা টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক ছিলেন, যিনি এলাকায় “বাংলা স্যার” নামে সুপরিচিত। তাঁর সহধর্মিণী ডা. সুলতানা ফেরদৌসি টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন এবং বর্তমানে ঢাকায় গাইনি ও অবস বিভাগে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন।
নির্বাচন প্রসঙ্গে ডা. আশিক মাহমুদ মিতুল বলেন, “আমার সংসদীয় এলাকার সম্মানিত ভোটারদের কাছে আমি ঈমানদারির সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। নদীভাঙন রোধ, প্রবাসীদের প্রাপ্য মর্যাদা নিশ্চিতকরণ, ইসলামসহ সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান ও নিদর্শনের যথাযথ সম্মান রক্ষা এবং হিন্দু ধর্মের ভাই–বোনসহ সকল ধর্মাবলম্বীর ধর্মীয় মূল্যবোধ সুরক্ষায় আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, এলাকার সকল খেলার মাঠ আধুনিকায়ন করা হবে এবং ঐতিহ্যবাহী ক্রিকেট ও ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। পাশাপাশি চিকিৎসা সেবায় নিয়োজিত সকল স্তরের পেশাজীবীসহ অন্যান্য পেশার মানুষের পেশাগত নিরাপত্তা ও প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করাও তাঁর অন্যতম অঙ্গীকার।
সবশেষে তিনি বলেন, “আমার উপর অর্পিত সকল দায়িত্ব সর্বোপরি ঈমানদারির সঙ্গে পালন করব—এই ওয়াদা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com