1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে

মুন্সিগঞ্জে বিএনপির শোভাযাত্রায় নেতাকর্মীদের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

মোঃ দুলাল সরকার স্টাফ রিপোর্টার :
মুন্সিগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে বেশ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ের ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতের মধ্যে মো: শুভ (২৮) ও শীমন (২০) নামের দুজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

তাদের বাড়ি সদর উপজেলায় গোসাইবাগ এলাকায়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নববর্ষ উপলক্ষ্যে সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। এতে অংশ নেয় জেলার বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী।

এরপর বেলা সাড়ে ১২টার দিকে শহর সুপারমার্কেট এলাকায় পৌছালে হঠাৎ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অংশ নেয়া কিছু নেতাকর্মীর মধ্যে কথাকাটাকাটি ও হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে তা রূপ নেয় কিলঘুষি ও সংঘর্ষে। এ সময় আহত হয় বেশ কয়েকজন। পরে নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের উত্তর ইসলামপর ও পঞ্চসার এলাকা থেকে আগত কর্মীদের মধ্যে এ সংঘাতের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ জানান, ‘আমি মিছিলের অগ্রভাগে ছিলাম। পেছনে কারা হট্টগোল করেছে তা আমি দেখিনি। পরে আমার নেতাকর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কথা কাটাকাটির জোরে কয়েকজনের মধ্যে ঘটনা ঘটতে পারে। তাদের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে’।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আতাউর করিম জানান, দুপুরে দু’জন চিকিৎসা নিয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিলো। জরুরি চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে কিছুটা হট্টগোলের খবর পেয়েছি। তবে নিজেরাই তা মিটিয়ে নিয়েছে। কোন পক্ষ অভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com