1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

‎মির্জাপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করলো পুলিশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

‎গকুল রাজবংশী (মির্জাপুর) টাঙ্গাইল প্রতিনিধি :
‎টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০২ আগষ্ট) সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া আব্দুর রাজ্জাকের বাড়ির পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট একটি এপাচি মোটরসাইকেল, ৩০ হাজার ৮১০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন, বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রনি মিয়া (২৪) ও সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বহুরিয়া গ্রামের মহর আলী মিয়ার ছেলে মো. সজীব (২০)। পুলিশ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনি মিয়ার নিকট থেকে ১০৫ পিস ও সজীব এর নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৩০ হাজার ৮১০ টাকা একটি এপাচি মোটরসাইকেল ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

‎এব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com