1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মা হতে যাচ্ছেন পরীমনি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

ডেস্ক: মা হতে যাচ্ছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আজ সোমবার তিনি নিজেই খবরটি জানালেন গণমাধ্যমকে। আর তার সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।

পরীমনি জানান, তাদের বিয়ের চার মাস হতে চলেছে। সপ্তাহ তিনেক আগে তারা জানতে পারেন, পরীর সন্তান ধারণের প্রথম মাস চলছে। আর খুব শিগগিরই তারা বাবা-মা হতে যাচ্ছেন।

তিনি আরও জানান, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘গুনিন’র সেটে তারা প্রেমে পড়েন। আর তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানান পরী। বিষয়টি দৈনিক আমাদের সময় অনলাইনকে নিশ্চিত করেছেন সেলিম নিজেও।

তিনি বলেন, ‘গত তিন দিন আগে পরী-রাজ এসে আমাকে মিষ্টি খাইয়ে জানায়, তারা গোপনে বিয়ে করেছে। আর শিগগিরই তারা বাবা-মা হচ্ছেন। তখন আমি তাদের অভিনন্দন জানাই।’

অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘গত বছর “গুনিন” সিনেমার শুটিং চলাকালীন একটা গ্যাপ আমরা পেয়েছিলাম। সেই সুযোগটা কাজে লাগিয়ে পারিবারিকভাবে গত বছর ১৭ অক্টোবর বিয়ে করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমও জানান, মূলত তার সিনেমার কাজ করতে গিয়েই এই দুজন প্রেমে পড়েন ও বিয়ে করেন।

এদিকে, আজ সোমবার দুপুরে একটি ছবি শেয়ার করে শরিফুল রাজ লিখেছেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী’।

জানা গেছে, আগামী দেড় বছর কাজ করবেন না পরীমনি। আর চিকিৎসকও তাকে একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। তাই আপাতত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন হালের জনপ্রিয় এই চিত্রনায়িকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com