1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

মা হতে চেয়ে আদালতে স্ত্রী, যাবজ্জীবনপ্রাপ্ত স্বামীকে প্যারোলে মুক্তি!

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মা হতে চাওয়া এক নারীর আবেদনে সাড়া দিয়েছেন ভারতের উচ্চ আদালত। জানা গেছে, রেখা নামের এক গৃহবধূ মা হতে চান। কিন্তু যাবজ্জীবন সাজা খাটছেন তার স্বামী নন্দলাল। এ অবস্থায় মাতৃত্বের অধিকার চেয়ে যোধপুর হাইকোর্টে আবেদন করেন এক নারী। সেই আবেদনে সাড়া দিয়ে ১৫ দিনের জন্য তার স্বামীকে প্যারোলে মুক্তি দিয়েছেন উচ্চ আদালত।

রেখার আবেদন, তিনি মা হতে চান। স্বামী জেলে থাকায় তা সম্ভব হচ্ছে না। একজন নারীর সন্তান ধারণ প্রাথমিক অধিকারের মধ্যে পড়ে। ওই নারীর দাবি যথাযথ বলে মনে করেন আদালতের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সন্দীপ মেহেতা এবং ফারজাদ আলি। তাঁরা আবেদনটি আমলে নিয়ে অবশেষে ১৫ দিনের জন্য ওই নারীর স্বামীকে প্যারোলে মুক্তি দিচ্ছেন।

আদালত মনে করছেন, এটা তার অধিকার। দেশের আইন এ অধিকার থেকে কোনো নারীকে বঞ্চিত করতে পারে না।

উল্লেখ্য, একটি খুনের মামলায় ওই নারীর স্বামী নন্দলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় রাজস্থানের ভিলওয়াড়া আদালত। সম্প্রতি তার স্ত্রী রেখা যোধপুর হাইকোর্টের দ্বারস্থ হন। সূত্র : আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন ও এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com