1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

মা ও দুই ছেলের ফ্লাট প্রতারণায় ফেনীতে ২৭ পরিবার নিঃস্ব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী:-ফেনী শহরের শাহিন একাডেমি র‍্যাব ক্যাম্প এলাকার হাসেম ম্যানশনের বাসিন্দা বিবি আয়েশা ও তার দুই ছেলে আবু ছাইদ মুন্না এবং মেহেদী হাসান আকাশের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন ২৭টি পরিবার।

ভুক্তভোগীরা জানান, হাসেম ম্যানশনের একই পরিবারের এই তিনজন চতুরতার সঙ্গে একই ভবনের ছয়টি ফ্ল্যাট মোট ২৭ জনের কাছে বন্ধক রেখে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে তারা ধাপে ধাপে একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বন্ধক রাখেন।

ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে আয়েশা ও তার দুই ছেলে আত্মগোপনে চলে যান।
ক্ষুব্ধ ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হয়ে ন্যায়বিচার প্রার্থনা করেন। সংবাদ সম্মেলনে তারা জানান, প্রতারণার ঘটনায় দায়ের করা আটটি মামলার মধ্যে চারটিতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন।

ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয়, এই প্রতারণার কারণে বহু পরিবার এখন নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com