1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

মাহমুদউল্লাহ-তামিমের দৃঢ় ব্যাটিং : জিম্বাবুয়ের টার্গেট ২৯১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৪৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দুই সিনিয়র তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

এই দুই সিনিয়রের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর আজ (৭ আগস্ট) একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে।

এই ম্যাচে টাইগারদের হয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দুই সিনিয়র ক্রিকেটার রিয়াদ ও তামিম।

দুই ক্রিকেটারই ফিফটির দেখা পেয়েছেন। তবে ব্যাট হাতে আজ দারুণ সফল ছিলেন রিয়াদ। একপ্রান্তে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে দলকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন এই ক্রিকেটার। ৬৯ বলে ফিফটি স্পর্শ করা রিয়াদ শেষ ১৫ বলে নিয়েছেন আরও ৩০ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে টাইগার দুই ওপেনার দলকে উড়ন্ত সূচনা এনে দেন। আনামুল হক বিজয় ধীরস্থির ইনিংস খেললেও তামিম ছিলেন আগ্রাসী। প্রথম ১০ ওভারে ৬২ রান তোলে। এরমধ্যে অধিনায়ক তামিম ৪৪ বলে নিজের ফিফটি পূর্ণ করেন। যদিও পরের ওভারে তানাকা চিভাঙ্গার বলে ১০ চার ও ১ ছয়ে ৫০ রানের মাথায় আউট হয়ে ফেরেন।

তামিম ফেরার পরে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন বিজয়ও। নাজমুল হোসেন শান্তর স্ট্রেইট ড্রাইভে বোলারের হাত ছুঁয়ে স্টাম্প ভেঙে গেলে ৩ চারে ২০ রানে আউট হন বিজয়। দ্রুত ২ উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৫০ রান। মুশফিকুর রহিম ২৫ রানে ফিরলে ভাঙে জুটিটি।

লিটনের চোটে সুযোগ পাওয়া শান্ত এদিন ৩৮ রান করে আউট হয়ে ফেরেন। দেড়শ রানের আগে ৪ উইকেট হারানো বাংলাদেশকে এরপর বড় স্কোর এনে দিতে সহায়তা করেন আফিফ ও মাহমুদউল্লাহ জুটি। দুইজনে পঞ্চম উইকেটে ৮১ রান যোগ করেন। আফিফ ৪১ রানে ফিরলে ভাঙে জুটিটি। ২২৯ রানে আফিফকে হারানোর পর একাই লড়ে যান মাহমুদউল্লাহ।

এরপর টাইগারদের পক্ষে মিরাজ ১৫ রান নেওয়া ছাড়া টেল এন্ডারের অন্য ব্যাটসম্যানরা খুব একটা সাহায্য করতে পারেনি। রিয়াদ শেষদিকে ৩টি করে চার ও ছয়ে ৮৪ বলে ৮০ রান করে দলকে ২৯০ রানের সংগ্রহ এনে দেন।

জিম্বাবুইয়ানদের পক্ষে সিকান্দার রাজা ৫৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়াও ওয়েসলি মাধবেরে ৪০ রানে ২ উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com