1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন

মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন বিধিনিষেধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের ভ্রমণে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সিভিল এভিয়েশন। পূর্ণাঙ্গ ডোজ না নেওয়া হলে সেক্ষেত্রে ভ্রমণকারীদের করোনা পরীক্ষার পাশাপাশি থাকতে হবে চার দিনের কোয়ারেন্টাইনে।

তবে পূর্ণাঙ্গ ডোজ নিয়ে থাকলে সেক্ষেত্রে যাত্রার দুইদিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। মালয়েশিয়ায় পৌঁছে ভ্রমণকারী তার নিজ খরচে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করিয়ে নেগেটিভ সনদ নিতে হবে।

রোববার (১৩ মার্চ) সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ইস্যু করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

নতুন এই ভ্রমণ বিধিনিষেধ আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। আদেশের একটি কপি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) পাঠানো হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যেসব যাত্রী টিকার পূর্ণাঙ্গ ডোজ নিয়েছেন, তবে গত ২ মাসে একবার করোনায় আক্রান্ত হয়েছেন, সেসব যাত্রীকে যাত্রার ২ দিন আগে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়ে মালয়েশিয়া প্রবেশ করতে হবে। তাদের কোনো কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে মালয়েশিয়ায় পৌঁছে তাকে নিজ খরচে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।

এছাড়া যেসব যাত্রী বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে চিকিৎসকের পরামর্শে করোনার টিকা নেননি তাদের যাত্রার দুইদিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। মালয়েশিয়ায় পৌঁছে তাকে নিজ খরচে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। থাকতে হবে নিজ খরচে ৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

কোয়ারেন্টাইনের ৪র্থ দিন তাদের আরটি-পিসিআর ও ৫ম দিন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। দুই টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেই ভ্রমণ করতে পারবেন মালয়েশিয়ার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে।

২০২০ সালের মার্চ থেকে করোনা প্রতিরোধে দেশের সীমানা বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও সাম্প্রতিক ওমিক্রন প্রাদুর্ভাবের কারণে দেশের ৯৯ শতাংশ সংক্রমণ হালকা বা উপসর্গহীন দৈনিক আক্রান্ত হলেও শেষ পর্যন্ত ১ এপ্রিল থেকে শর্ত সাপেক্ষে সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com