1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

মালয়েশিয়াকে নাস্তানাবুদ করে বাংলাদেশের বিশাল জয়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফিফা টায়ার-১ এর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে সফরকারীদের নাস্তানাবুদ করে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে সাবিনারা। লাল সবুজদের জয় ৬-০ ব্যবধানে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে বাংলাদেশ। প্রথমার্ধেই লাল সবুজরা দিয়েছে চার গোল। দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা আরো দুইবার বল জালে জড়ায়।

ম্যাচের একদম শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। প্রথমার্ধে আঁখি খাতুন দু’টি, সাবিনা খাতুন ও স্বপ্না একটি করে গোল করেছেন। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান মনিকা ও কৃষ্ণা।

প্রীতি ম্যাচের প্রথম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। চার মিনিটে বাংলাদেশের অধিনায়ক সাবিনা গোলরক্ষকের সাথে হাত মেলানো দুরত্বে গোল মিস করেন। পাঁচ মিনিট পরেই কমলাপুর স্টেডিয়ামের গ্যালারি আনন্দে নেচে উঠে। কর্নার থেকে ডিফেন্ডার আঁখি গোল করেন।

দ্রুতগতিতে প্রথম গোলের দেখা পেয়ে বাংলাদেশ আরো উজ্জীবিত হয়ে খেলতে থাকে। সাবিনাদের টানা কয়েকটি আক্রমণে মালয়েশিয়ার রক্ষণ পরাস্ত হয়। র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়া যে ৬১ ধাপ এগিয়ে সেটা বুঝাই যাচ্ছিল না। ২৫ মিনিটে অধিনায়ক সাবিনা গোল পেয়ে যান।

৩৬ মিনিটে গোল করান অধিনায়ক সাবিনা। শর্ট কনার থেকে সাবিনার ক্রস বক্সে আঁখি খাতুনের পায়ের সামনে পড়ে। গোললাইনের সামনে পাওয়া বলে প্লেসিং করতে ভুল করেননি আঁখি।

৪২ মিনিটে আরেকটি শর্ট কর্নার নেয় বাংলাদেশ। সাবিনার নেয়া শট মালয়েশিয়ার ক্রসবারের উপরে লেগে বাইরে যায়। তিন মিনিট পর সাবিনার বাড়ানো বলে স্বপ্না প্লেসিংয়ে গোল করেন।

দ্বিতীয়ার্ধে মালয়েশিয়া ম্যাচে ফেরার তেমন চেষ্টা করতে পারেনি। বাংলাদেশের অর্ধে বল সেভাবে নিতেই পারেনি দলটির ফুটবলাররা। অন্যদিকে স্বাগতিক দল দ্বিতীয়ার্ধে আরো দুই গোল আদায় করে। ৬৭ মিনিটে মনিকা ও ৭৪ মিনিটে কৃষ্ণা গোল করেন। এর মাধ্যমে নিশ্চিত হয় দলের বড় জয়।

দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি একই ভেন্যুতে আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com