1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

মালিকের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের সংগ্রহ ১৮৯

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাবর আজম ও শোয়েব মালিকের ঝড়ো ব্যাটিং তাণ্ডবে স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৮৯ রান। দলের হয়ে ৪৭ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক বাবর আজম।

ইনিংসের শেষ দিকে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান বুড়ো শোয়েব মালিক। ১৮ বলে এক চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন শোয়েব মালিক।

রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান ক্রিকেট দল।

সংযুক্ত আরব আমিরাতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবর আজমের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৩৫ রান করে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৩ বলে মাত্র ৮ রানে ফেরেন ফখর জামান।

এরপর মোহাম্মদ হাফিজকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৩২ বলে ৫৩ রানের জুটি গড়েন বাবর আজম। ১৯ বলে ৪টি চার ও এক ছক্কায় ৩১ রান করে আউট হন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

এরপর চতুর্থ উইকেটে শোয়েব মালিকের সঙ্গে মাত্র ১৫ বলে ৩০ রানের জুটি গড়েন বাবর আজম। দলের স্কোর মোটাতাজা করতে গিয়ে আউট হন বাবর। ১৭.৩ ওভারে দলীয় ১৪২ রানে ক্যাচ তুলে দিয়ে আউট হন বাবর। তার আগে ৪৭ বলে ৫টি চার ও তিন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬৬ রান করেন বাবর।

চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচে এনিয়ে চারটি ফিফটি হাঁকালেন বাবর। আগের দুই ম্যাচে আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে ৫১ ও ৭০ রান করেন পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান।

বাবর আজম আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব চালান শোয়েব মালিক। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মাত্র ১৮ বলে একটি চার ও ৬টি ছক্কায় ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষ দিকে তার এমন ঝড়ো ইনিংসের সুবাধে ৪ উইকেটে ২৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৮৯/৪ রান (বাবর আজম ৬৬, শোয়েব মালিক ৫৪*, মোহাম্মদ হাফিজ ৩১, মোহাম্মদ রিজওয়ান ১৫)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com