1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

মালিকের গরু বিক্রি করে দেয়া হল শ্রমিকদের বেতন-বোনাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২
  • ৩১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় ‘জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেড’ নামে একটি পোশাক কারখানা মালিক বেতন পরিশোধ না করে আত্মগোপনে চলে যাওয়ায় তার গরু বিক্রি করে শ্রমিকদের বেতন দিয়েছে প্রশাসন।

রোববার (১ মে) দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে কারখানা মালিকের খামারের গরু বিক্রি করে শ্রমিকদের আংশিক বেতন পরিশোধ করা হয়।

জানা গেছে, জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা এপ্রিলের বেতন ও ঈদ বোনাসের দাবিতে ৩০ এপ্রিল থেকে কারখানার ভেতর অবস্থান ধর্মঘট করছিলেন। এ পরিস্থিতিতে শ্রমিকদের বোনাস দিতে রোববার ১০ লাখ টাকা কারখানার মালিককে ধার দেয় বিকেএমইএ। এছাড়া শ্রমিকদের উপস্থিতিতে কারখানার কাছে অবস্থিত কারখানার মালিকের গরুর খামারের ৯টি গরু বিক্রি করে পাওয়া যায় ৭ লাখ ৫০ হাজার টাকা। মালিকের নিজস্ব ৪ লাখ ৮৯ হাজার টাকাসহ সর্বমোট ২২ লাখ ৩৯ হাজার টাকার ব্যবস্থা করা হয়। পরে কারখানার ৫৪৪ জন শ্রমিকদের প্রত্যেককে থোক বরাদ্দ হিসেবে ৪ হাজার টাকা করে দেওয়া হয়।

এ বিষয়ে কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, কারখানায় অর্থ সংকটের কারণে সাবলেটে কাজ করিয়ে শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া হয়। কিন্তু এবার ঈদের আগে ব্যাংকিং সমস্যার কারণে টাকা তুলতে না পারায় কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারেনি। পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা আংশিক বেতন নিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com