1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

মালদ্বীপ পৌঁছেছে বাংলাদেশ দল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২০১ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রীতি ম্যাচ খেলতে মালদ্বীপ পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী বুধবার প্রস্তুতি শুরু করবেন হাভিয়ের কাবরেরা।

    মালদ্বীপের মালেতে বৃহস্পতিবার স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে গত নভেম্বরের পর আন্তর্জাতিক ফুটবলে ফিরবে তারা।

    ঢাকায় তিন দিনের প্রস্তুতি শেষে মঙ্গলবার মালদ্বীপের উদ্দেশে রওনা দেয় দল। স্থানীয় সময় সাড়ে তিনটায় জামাল ভূইয়া-আনিসুর রহমান জিকোরা পৌঁছেছেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

    ২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের জয়ের ১৮ বছর পর গত নভেম্বরে শ্রীলঙ্কার কলম্বোয় প্রাইম মিনিস্টার মহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

    দ্বীপ দেশটির বিপক্ষে অবশ্য কখনও তাদের মাঠে জেতা হয়নি বাংলাদেশের। এবার সে বৃত্ত ভাঙার পণ করেই নোঙর ফেলেছে দল।

    এ ম্যাচ দিয়ে নতুন কোচ কাবরেরার হাত ধরে পথচলা শুরু হবে বাংলাদেশের। গত জানুয়ারিতে স্প্যানিশ এই কোচকে দায়িত্ব দেয় বাফুফে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com