1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

মার্চের পর ক্লাসের সংখ্যা বাড়ানোর চিন্তা : শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৭৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গত বছর করোনার মধ্যে বই উৎসব হয়নি। কারণ করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মানতে হবে। এ বছরও করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রয়োজনেই আমরা বই উৎসব করছি না।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর শহরের নিজ বাসায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একেবারে বছরের প্রথম দিন থেকেই প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষকরা নিজেরা তাদের সিডিউল নির্ধারণ করবেন যে কোন দিন কোন ক্লাসের বই দেবেন। সে রকম করে তারা বছরের প্রথম দিন থেকেই বই বিতরণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আগের মতোই ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বইয়ে ভুল-ভ্রান্তি সম্পর্কে দীপু মনি বলেন, আশা করি এবার ভুল কম থাকবে বা থাকবেই না। তারপরও হয়তো থাকতে পারে। প্রিন্টিংয়ে অনেক সময় ভুল হয়। যদি কোথাও কোনো ভুল-ভ্রান্তি থাকে আমরা সেগুলো শুধরে নিব।

শিক্ষামন্ত্রী বলেন, এখনো করোনার যে অবস্থা বা ওমিক্রনের আশঙ্কা আছে। পাশ্চাত্যে শীতকালে করোনা সংক্রমণ বাড়ে। আর আমাদের দেশে দেখছি প্রতি বছর মার্চ মাসে সংক্রমণ বাড়ে। কাজেই মার্চ মাস আসার আগে কিছু বলতে পারছি না। মার্চ মাস এলে সংক্রমণের অবস্থা দেখে তারপর আমরা ক্লাসের সংখ্যা বাড়িয়ে দেওয়া এবং তার সঙ্গে রেমিডিয়াল ক্লাস করানো- এ ধরনের নানা পরিকল্পনা আছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com