1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

মানুষ খুঁজি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩২৫ বার দেখা হয়েছে

জান্নাতুল ফেরদৌসী

প্রতিদিন মানুষ খুঁজে খুঁজে ব্যর্থতার গ্লানি নিয়ে অসম্ভব অসহায় হয়ে ঘরে ফিরি
প্রতিদিন প্রভাতে নতুন করে বুক বাধি নতুন আশায়
আপাদমস্তক অসম্ভব অসহায় হয়ে হেটেই চলি
কেননা সময়ের বুক চিরে আমার পথচলা
বেসম্ভব বন্ধুর পথ তবুও এগিয়ে চলি প্রতিক্ষণ
ক্লান্ত পথিক পাগল প্রায় তবুও সম্মুখেই পা চালিয়ে যাই
চলতে চলতে এগিয়ে যাই মানুষের খোঁজে
যে মানুষ, মানবতার কল্যাণে মানুষ খোঁজে মানুষের কল্যাণে মানুষ বোঝে
হে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সেই মানুষ তুমি কোথায় ?
তোমাকে খুঁজতে খুঁজতে আমি নিরলস পথ চলি
আমার এ পথের শেষ কোথায়?
প্রতিদিন পূর্ণতার প্রভাব নিয়ে মানবিক মূল্যবোধ জাগ্রত করে মনোশক্তি দ্বিগুণ থেকে বহুগুণ করে বেড়িয়ে পড়ি
হিমালয় পর্বত থেকে শুরু করে মহানন্দ পর্যন্ত শুধু মানুষ খুঁজি সত্যিকারের মানুষ, মুখোশহীন মানুষ, মোহহীন মানুষ, মানবিক মানুষ, মানবতার কল্যাণে নিবেদিত মানুষ, মানুষ খুঁজি
সত্যিকারের মানুষ।
আমার প্রতিদিনের ব্যর্থতা আমাকে হতাশ করে না
ক্লান্ত হয়ে পড়ি বিভ্রান্তির বেড়াজালে
কখনো কখনো আটকে যাই
কখনো বা আরও বেশি উদ্যমে উদ্যোগী হয়ে এগিয়ে যাই মানুষ খোঁজার কাজে
এ কাজ আমার, আমার আত্মসত্বার নিত্যদিনের
আমার স্রষ্টা আমাকে সৃষ্টির সেরা জীব হিসেবেই সৃষ্টি করেছেন তাই মানুষ হতেই মানুষ খুঁজি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com