1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার।

মানিকগঞ্জে, হরিরামপুরে৬ টি ককটেল সদৃশ্যবস্তু উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার দেখা হয়েছে

হরিরামপুর, মানিকগঞ্জ (প্রতিনিধি) : মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা চত্বরে টিনশেড ঘর থেকে ছয়টি ককটেল সদৃশ্যবস্ত উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন উপজেলা চত্বরের পুরাতন মুক্তিযোদ্ধা টিনশেড পরিত্যাক্ত ঘরের জানালা দিয়ে ককটেল সদৃশ্যবস্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ককটেল সদৃশ্য ছয়টি বস্তু উদ্ধার করে বলে হরিরামপুর থানা ওসি মো. আব্দল মুমিন বিডিনিউজ টোয়েন্টি ফোরকে জানিয়েছেন।
হরিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মুমিন বলেন “স্থানীয়দের সহায়তায় উপজেলা চত্বরের মুক্তিযোদ্ধাদের পুরাতন টিনের ঘড় থেকে ৬টি ককটেল সদৃশ্যবস্ত উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পরবর্তীতে বিশেষজ্ঞ টিমের সাথে আলাপ করে সেগুলো ধ্বংস করা হবে।

মুক্তিযোদ্ধা সংসদ পুরাতন টিনশেডের ঘরের দায়িত্বে থাকা আকতার হোসেন বলেন, “গত ৫ আগষ্টের পর থেকে এ ঘড়টি পরিত্যাক্ত অবস্থায় আছে। এর মধ্যে ঘড়টি খোলা হয়নি। কেউ বসেওনা। আজ দুপুরে উপজেলা সদর সংলগ্ন দাসকান্দি বয়ড়া গ্রামের আমিনুল ইসলাম বাবু আমাকে টিনশেড ঘরটি খুলে দিতে বললে আমি খুলে দেই। এসময় কয়েকজন জানালা দিয়ে তাকালে কয়েকজন টেবিলে রাখা ৬টি ককটেল সদৃশ্য বস্ত দেখে পুলিশকে খবর দেয়।
উপজেলা সদরের দাসকান্দি গ্রামের আমিনুল ইসলাম বাবু বলেন, পরিত্যাক্ত ভবনটিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বসার উদ্দেশ্যে আকতার হোসেনকে পরিত্যাক্ত ঘড়টি আমি খুলে দিতে বলি। আমিসহ স্থানীয় বেশ কয়েকজন টেবিলে রাখা ৬টি ককটেল সদৃশ্যবস্ত দেখতে পাই। হরিরামপুর উপজেলা চত্বর এলাকায় নাশকতা এবং আতঙ্ক তৈরী করার জন্য গতকাল বিকেল থেকে আওয়ামীলীগের নেতাকর্মীদের আনাগোনা বেড়ে গেছে। আর আজকে আমরা এগুলো দেখতে পেলাম। এর সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি।
স্থানীয় যুবদলকর্মী রকি খান জানান, আজ দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা পুরাতন অফিস ঘড়ে ৬ টি বোমা সদৃশ্য বস্তু দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com