1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

মানবিকতার দরজা খুলে দেওয়া মানুষটি আজ অবমাননার শিকার কুমিল্লা -৫ স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি : জুলাই-আগস্ট ২০২৪-এর উত্তাল আন্দোলনের দিনগুলোতে ঢাকার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হলে অবস্থান নিষিদ্ধ হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সংকটময় মুহূর্তে প্রথম যিনি নিজের বাড়ির দরজা ছাত্রছাত্রীদের জন্য খুলে দেন, তিনি ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী।

তার বাসায় আশ্রয় নেয় অসংখ্য ছাত্র। কয়েকদিন তারা সেখানে অবস্থান করে সকালে আবার আন্দোলনের মাঠে যোগ দেয়। শুধু আশ্রয়ই নয়, সোহরাব নিজেও আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন। তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো এখনো সেই ঘটনার সাক্ষী।

কিন্তু আজ সেই মানুষকেই অবমাননার শিকার হতে হচ্ছে। ব্যারিস্টার সোহরাব অভিযোগ করেছেন, তার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং ফেসবুকে অপমানজনক প্রচারণা চালানো হচ্ছে। সম্প্রতি স্থানীয় এক আলেমের ছেলে তার ফেস্টুন ছিঁড়ে লাইভে প্রচার করেছে, যা তাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে।

তিনি বলেন, “আমাদের সমাজ সবসময় সহনশীলতার জন্য পরিচিত। অথচ আজ পোস্টার ছেঁড়াকে উৎসব হিসেবে দেখা হচ্ছে। আমি কুমিল্লা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর থেকেই এই প্রতিহিংসামূলক কর্মকাণ্ড বেড়েছে। আওয়ামী লীগ, বিএনপি কিংবা জামায়াত—তিন পক্ষই আমাকে নিয়ে উদ্বিগ্ন। অথচ আমি সর্বদলীয় প্রার্থী, মানুষের জন্যই রাজনীতি করছি।”

তার দাবি, আওয়ামী লীগ সরকারের আমলেও যেমন পোস্টার ছেঁড়া হয়েছিল, এখন বিএনপি-জামায়াতও একই কাজ করছে। “তাহলে প্রশ্ন হলো—আমি যদি দলীয় প্রার্থী হতাম, পরিস্থিতি কোথায় যেত?”—এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি।

ব্যারিস্টার সোহরাবের আহ্বান, রাজনীতিতে প্রতিহিংসার জায়গা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনা দরকার। “আমরা মানুষ, কোনো পশু নই। তাই সম্মান ও সহনশীলতাই হোক আমাদের শক্তি।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com