1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব’কে কুপিয়ে আহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৭ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে (২৩) কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
গুরতর হামলার শিকার মাসুম বিল্লাহ মাদারীপুর শহরের বাদামতলা এলাকার আক্তারউজ্জামানের ছেলে। জুলাই গণঅভ্যুত্থানে মাদারীপুরে আন্দোলনের নেতৃত্বে অন্যতম ভূমিকায় ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসসিপির জেলা কমিটির আয়োজনে বুধবার বিকেলে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারে এক কর্মীসভার আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ। কর্মীসভায় মাসুম বিল্লাহ যোগ দেওয়ার পরেই তার ওপর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ নেতৃত্বে এনসিপির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহামুদ টুটুলসহ বেশ কয়েকজন অর্তকিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাসুম বিল্লাহকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।।
এই বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com