1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার।

মাগুরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫, বাড়িঘর ভাঙচুর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর বাজারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সব্দালপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা সাব্বির মোল্লার সঙ্গে বিএনপির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মীর হাফিজারের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ঢাকার একটি মামলায় আওয়ামী লীগ নেতা সাব্বিরকে আসামি করাকে কেন্দ্র করে এলাকায় কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় আজ সকালে স্থানীয় একটি বাজারে দুই গ্রুপের লোকজন চা পানের সময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com