1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে খাগড়াছড়ি প্রেসক্লাবের দোয়া মাহফিল ও কুরআন খতম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৮২ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৪ জুলাই ) সকাল ১১ টায়
খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ আয়োজনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, “এই দুর্ঘটনা আমাদের জন্য একটি গভীর বেদনার বিষয়। নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমরা এ আয়োজন করেছি।”

আয়োজন শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা মো. রায়হান উদ্দিন।

আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম এবং সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com