1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

মাংস নিয়ে ঝগড়া: তিন সন্তানকে নিয়ে মায়ের বিষপান, শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

ববঙ্গনিউজবিডি ডেস্ক : কোরবানির মাংস নিয়ে কথা-কাটাকাটির জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে ৩ ছেলে-মেয়ে নিয়ে বিষপান করেছেন স্ত্রী মুরশেদা আক্তার। এতে মায়নুর নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে এবং বাকিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে কক্সবাজার জেলার মহেশখালীর সিপাহী পাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার দিন ইয়ার মোহাম্মদের বোনের বাড়ি থেকে কোরবানির মাংস দেওয়ার হলে তা নিয়ে দুপুরে কথা-কাটাকাটি হয় স্বামী-স্ত্রীর। সেই কলহের জের ধরেই স্বামীর সঙ্গে অভিমান করে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে তিন সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মায়নুর (১৪ মাস)-কে বিষ খাইয়ে দিয়ে নিজেও বিষ পান করেন মুরশেদা আক্তার।

ছেলে-মেয়েদের কান্নার আওয়াজ শুনে এলাকাবাসীরা দরজা ভেঙে প্রবেশ করে এবং তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মায়নুরের মৃত্যু হয়। বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় ইউপি মেম্বার জাকারিয়া জানান, ছোট মহেশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিপাহী পাড়া বাজার এলাকার ইয়ার মোহাম্মদের বাড়িতে কোরবানির মাংস নিয়ে স্বামী-স্ত্রীর কথা-কাটাকাটির জের ধর ছেলে-মেয়ে নিয়ে বিষ পান করেন মা। এতেই ঘটনাস্থলে এক শিশু মৃত্যুর হয়, বাকি তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

মহেশখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল জানান, বিষপানের খবর পেয়ে মহেশখালী থানা-পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com