1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কৃষিকে জাতীয় সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরের অঙ্গীকার বিএনপির কৃষক কার্ড, ঋণ মওকুফ, নিরাপদ খাদ্য ও আধুনিক কৃষির রূপরেখা ইশতেহারে রাষ্ট্র সংস্কার থেকে ডিজিটাল অর্থনীতি—৯ প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর সাথে ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন স্পেশালিস্ট  Sabah Moyeen এর নেতৃত্বে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় Sabah Moyeen বাংলাদেশের জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শক্তিশালী ভূমিকা প্রশংসা করেন এবং নারীর জীবনমান উন্নয়নে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।  তিনি বলেন নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে। তিনি জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ড ব্যাংকের প্রচেষ্টা বৃদ্ধির আহ্বান জানান।

এ সময় উপদেষ্টা বলেন, আমরা কিশোর-কিশোরী ক্লাবকে ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করছি ।  তিনি আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত নারী নির্যাতনের অভিযোগ কেন্দ্র স্থাপন করেছি। নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে দ্রুত অভিযোগ নিতে এবং ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কমিটি কাজ করে যাচ্ছে।  এ কাজে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা কামনা করি।

সৌজন্য সাক্ষাৎকারে মাতৃস্বাস্থ্য, কিশোর কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি, জেন্ডার বেইজড ভায়োলেন্স, জলবায়ু পরিবর্তনে নারীর জীবন ঝুঁকি, মাতৃমৃত্যু রোধ,  শিশুর প্রারম্ভিক বিকাশ, গণপরিবহনে নারীর যৌন হয়রানি রোধসহ নানা বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, যুগ্ম সচিব ডঃ প্রকাশ কান্তি চৌধুরী, মাননীয় উপদেষ্টার একান্ত সচিব তারেক আহাম্মদ জাকারিয়া, ওয়ার্ল্ড ব্যাংকের জেন্ডার স্পেশালিস্ট সাবিনা পারভীন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com