1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
*পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মরক্কোকে হারিয়ে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করলো ক্রোয়েশিয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২০২ বার দেখা হয়েছে

প্রথমার্ধে খেলা শুরুর ৮ মিনিটেই হয় দুই গোল। খেলার ৭ মিনিটে গোল করে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের হয়ে জসকো গোলটি করেন। এর ঠিক দুই মিনিটের মাথায় গোল পরিশোধ করে মরক্কো। মরক্কোর হয়ে ঠিক ৯ মিনিটে গোল করেন আসরাফ দারি।

তার পর বেশ কিছু আক্রমণ পাল্টা আক্রমণ চালায় দু’দলই। সহসা আর গোল না হওয়ায় প্রথমার্ধ শেষের দিকেই এগুচ্ছিল। কিন্তু খেলার ঠিক ৪২ মিনিটে ক্রোয়েট ফুটবলার মিরস্লাভ অরসিক আরেকটি গোল করলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দলটি।

প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েটরা। বিরতির পর দ্বিতীয়ার্ধে ব্যবধান ২-১ রেখেই খেলা শেষ করে দুই দল। মরক্কো অনেক সুযোগ তৈরি করলেও বল জালে পাঠাতে পারেনি। ফলে ৯০ মিনিটের খেলায় অতিরিক্ত ৬ মিনিট যোগ হলেও কোনো স্কোর করতে না পারায় হার দিয়ে শেষ হয় মরক্কোর এবারের যাত্রা।

বিশ্বকাপে আজকের খেলা ছিল সম্মানের। বিশেষ করে মরক্কোর জন্য। আর আজকের মাঠের যুদ্ধে দুলই নিজেদের সেরা একাদশ নিয়ে জয়ের জন্য মুখোমুখি হয়।

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত নয়টায়।

এর আগে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হেরেছে লুকা মদরিচরা। অন্যদিকে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে থেমেছে মরক্কোর রূপকথা।

আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনাল খেলেছে মরক্কো। চাওয়ার চেয়েও অনেক বেশি পেলেও শেষ ম্যাচটিকেও গুরুত্বহীন মনে করতে চায়নি তারা।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে একই গ্রুপে থাকার সুবাধে গ্রুপ পর্বেই একবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। ‘এফ’ গ্রুপের সেই ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়েছিল।

এই বিশ্বকাপের আগে একবারই এই দুই দল একে অন্যের বিপক্ষে খেলেছিল। ১৯৯৬ সালে কিং হাসান ইন্টারন্যাশনাল কাপের সেমি-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৭-৬ গোলে জিতেছিল ক্রোয়েশিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com